ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৩:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৩:১৩:৪৯ অপরাহ্ন
নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একইসঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি। সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।এর আগে গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা গতকাল রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান