এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব; এভাবেই অভিমানের সূরে কথাগুলো বলছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। চাঁদা না দেওয়ার অভিযোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে তার স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
এ সময় হামলাকারীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান মুক্তাদির বলেন, আমাকে বলেছে যে চাঁদা দেয়নি এই জন্য ঘটনাটি ঘটেছে। এখন চাঁদাতো আমার কাছে চায়নি। চাঁদা চাইলে আমি ডেফিনেডলি দিতাম। যদি আমার পোষাতো তখন আমি অবশ্যই দিতাম। তবে উনারা কেন দেয়নি, কত টাকা দেয়নি। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই।
তিনি আরও বলেন, এটা মাত্র পুলিশদের কাছ থেকে শুনলাম। বাহিরের লোকজনদের কাছ থেকে শুনলাম। বাট আই ডোন্ট কেয়ার। যে কারণেই হোক না কেন, হয়েছেতো; এটাই বাংলাদেশ।
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না দাবি করে তিনি বলেন, আমি আইনের ব্যাপারে অনেক নাস্তিক বাংলাদেশের।
লাকিলি আমার পক্ষে এটা কোপআপ করা সম্ভব দাবি করে তিনি বলেন, আমি সব সময় নিজের দমে কাজ করে আসছি। আর এই সেম জিনিসটা আমি করবো। তবে টেনশন হচ্ছে- আমার মতো মনোবল নিয়ে কয়জন আগাতে পারবে?
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন- তিনি এসব ভিডিও প্রায়ই দেখেন। উনাকে যদি কিছু বলা হয়, আমি জানি না উনি কতদূর স্বীকার করেন কিনা। তবে উনার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই। বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার যা করার কথা- উনি ভালো করেই জানেন। আর উনি কতদূর করেছেন এটাতো আমার বলা কিছু না। আপনারা আছেন, দেশবাসী আছে; তারাই বলতে পারে যে উনি কতটুকু ভাল কাজ করেছেন।
অভিমানের সূরে তিনি বলেন, এটা বাংলাদেশ; এখানে আমার দোষ দেওয়ার কিছু নাই। নতুন করে বলার কিছু নাই। আপনারা বাংলাদেশের চিত্র চুলে ধরতেছেন। বাংলাদেশ এ রকমই; এখানে জন্মেছি এভাবেই জন্মাবো; যদি পারি বের হয়ে চলে যাব। যারা পারছে না তারা এখানে থেকে যাবে।
Mytv Online