ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

যেসব ক্ষেত্রে মিথ্যা বললেও ‘গোনাহ হয় না’

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১১:২৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১১:২৪:০৮ পূর্বাহ্ন
যেসব ক্ষেত্রে মিথ্যা বললেও ‘গোনাহ হয় না’
মিথ্যা বলা ইসলামে নিন্দনীয় ও গোনাহের কাজ। সত্যবাদিতা মানুষের অন্যতম উত্তম গুণ। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে শরিয়ত মিথ্যা বলার অনুমতি দিয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে অন্যের ক্ষতি থেকে বাঁচানো, মানুষের মধ্যে মীমাংসা করা কিংবা বৈধ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য মিথ্যা বলার অবকাশের কথা ফকিহ ও মুহাদ্দিসরা উল্লেখ করেছেন। তবে এ অনুমতি সাধারণভাবে মিথ্যা বলার সুযোগ নয়; বরং নির্দিষ্ট পরিস্থিতি ও শর্তসাপেক্ষে এর বিধান প্রযোজ্য।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজধানীর জামিয়া ইমাম বোখারির (উত্তরা) মুফতি ও মুহাদ্দিস সাইদুজ্জামান কাসেমি। ইসলামিক মাসআলা-মাসাইল সংক্রান্ত ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

তিন অবস্থায় মিথ্যা বলা জায়েজ
হজরত আসমা বিনতে ইয়াযিদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তিন স্থান ছাড়া অন্য কোথাও মিথ্যা বলা জায়েজ নয়। এই তিনটি স্থান হলো, স্ত্রীর সাথে ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করতে, যুদ্ধের ময়দানে কাফিরের সাথে যুদ্ধ বিষয়ে এবং দু-ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করতে।’ (তিরমিজি: ১৯৩৯, আবু দাউদ: ৪৯২১)

উম্মে কুলছুম (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি দুজনের মধ্যে সৃষ্ট বিরোধের মীমাংসার স্বার্থে মিথ্যা বলে, সে মিথ্যুক নয়। সে একজনের নিকট এসে উত্তম উত্তম জিনিস বলে এবং অন্যের নিকট গিয়ে উত্তম জিনিস পৌঁছায়। ইবনে শিহাব যুহরী (রাহ. ) বলেন, মানুষের মিথ্যা কথা বলার ব্যাপারে তিন ক্ষেত্রে রুখসত রয়েছে। সেগুলো হলো, যুদ্ধের সময়ে, দুজনের মধ্যে মীমাংসা করতে এবং স্বামী-স্ত্রী পরস্পর ভালোবাসা-মহব্বতকে বাড়ানোর ক্ষেত্রে। (সহিহ মুসলিম: ২০৫৬)

ইমাম নববী রাহ বলেন, স্বামী-স্ত্রী পরস্পর মিথ্যা বলা দ্বারা উদ্দেশ্য হলো, ভালোবাসা প্রকাশের মধ্যে এবং ওই সমস্ত প্রতিজ্ঞার ক্ষেত্রে, যা পূর্ণ করা অত্যাবশ্যকীয় হয় না। তবে মিথ্যা বলার মাধ্যমে কাউকে ধোকা দেওয়া অথবা কারো মাল ছিনিয়ে নেওয়া সর্বসম্মতিক্রমে হারাম। (শরহে মুসলিম-নববী-১৬/১৪৮)

কিছু সংখ্যক উলামায়ে কেরাম মিথ্যা বলাকে হাদিসে বর্ণিত তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন। কিন্ত বিদগ্ধ গবেষক উলামায়ে কেরাম ওই সমস্ত বিষয়ের মধ্যেও অনুমিত প্রদান করেছেন যেথায় অন্যের ক্ষতি ব্যতীত নিজের মঙ্গল নিহিত রয়েছে।

ভালো উদ্দেশ্য অর্জনে মিথ্যার বিধান
আবুল ফারাজ ইবনুল জাওযি (রহ.) বলেন, প্রত্যেক ওই ভালো উদ্দেশ্য যে পর্যন্ত মিথ্যার আশ্রয় ব্যতীত পৌঁছা প্রায় অসম্ভব, সেখানে মিথ্যা বলা বৈধ। মাকসাদ (উদ্দেশ্য) মুবাহ হলে, মিথ্যা বলা মুবাহ। মাকসাদ ওয়াজিব হলে মিথ্যা বলা ওয়াজিব।

আল্লামা ইবনুল কাইয়্যুম (রহ.) বলেন, ‘একমাত্র মিথ্যার মাধ্যমে হক (অধিকার রক্ষা) পর্যন্ত পৌঁছা নির্দিষ্ট হলে নিজের ওপর বা অন্যের ওপর মিথ্যা বলা জায়েয, যখন এতে অন্যের কোনো প্রকার ক্ষতি হয় না। (যাদুল মাআদ: ২/১৪৫)

ইমাম বাগাবি (রহ.) লিখেন, আবু সুলাইমান খাত্তাবি (রহ.) বলেছেন, কিছু বিষয় এমন রয়েছে যেখানে অনেক সময় ক্ষতি দূরকরণার্থে ও সুষ্ঠু সমাধান তলব করতে মানুষ কিছু বাড়িয়ে ও সত্য-মিথ্যার সংমিশ্রণে কথা বলতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে ইসলাহের আশা কিছু বিষয়ে সামান্য বেশকম করে মিথ্যা বলা জায়েজ আছে (অর্থাৎ গোনাহ হবে না)।

দুজনের মধ্যে ইসলাহের নিয়্যাতে মিথ্যা বলা জায়েজ
ইমাম বাগাবি (রহ.)- এর ভাষায়, দুজনের মধ্যে ইসলাহের নিয়্যাতে মিথ্যা বলা জায়েজ এভাবে যে, একজনের কাছে অন্যজনের পক্ষ থেকে উত্তম উত্তম সংবাদ বা সংবাদকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা। যদিও সে ওই ব্যক্তির কাছ থেকে তা শোনেনি, কিন্তু সে শুধুমাত্র ইসলাহের নিয়্যতেই তা করেছে।

যুদ্ধে মিথ্যা বলা
যুদ্ধে মিথ্যা বলা জায়েজ এভাবে যে, নিজের মধ্যে শক্তি (যা বাস্তবে নেই) প্রদর্শন করা এবং এমন কথাবার্তা বলা, যাতে তার সাথীবর্গকে শক্তিশালী বোঝায়। এর দ্বারা শত্রুবাহিনীকে ধোঁকা দেওয়া যে আমরা তোমাদের চেয়ে অনেক শক্তিশালী। নবীজি (সা.) থেকে বর্ণিত আছে যে, যুদ্ধের অপর নাম ধোঁকা।

স্ত্রীর সাথে মিথ্যা বলা
স্বামী কর্তৃক নিজ স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ এভাবে যে, স্বামী স্ত্রীর সাথে কোনো কিছুর ওয়াদা করবে এবং আশা দেবে (কিন্তু বর্তমানে ক্রয় করে দেওয়ার ইচ্ছা নেই) এবং স্বামীর অন্তরে যে ভালোবাসা রয়েছে, স্বামী তা থেকেও বেশি স্ত্রীর সামনে প্রকাশ করবে। এর দ্বারা ওই স্ত্রীর সাথে সম্পর্ক চিরস্থায়ী ও চরিত্র সংশোধন উদ্দেশ্য হবে। (শরহুস সুন্নাহ: ১৩/১১৯)

মিথ্যা বলার অনুমতির শর্ত
ইমাম নববী (রহ.) বলেন, প্রত্যেক ও প্রশংসনীয় মাকসাদ (উদ্দেশ্য), যাতে মিথ্যা ব্যতীত পৌঁছা সম্ভব, সেখানে মিথ্যা বলা হারাম। কিন্তু যদি তাতে মিথ্যা ব্যতীত পৌঁছা সম্ভব না হয়, তাহলে সেখানে মিথ্যা বলা জায়েজ। যদি উক্ত মাকসাদ অর্জন করা মুবাহ হয়, তাহলে মিথ্যা বলে উক্ত মাকসাদ অর্জন করা মুবাহ। আর যদি মাকসাদ অর্জন করা ওয়াজিব হয়, তাহলে মিথ্যা বলে তা অর্জন করা ওয়াজিব। (রিয়াযুস সালেহিন: ২৫৯)
 

কমেন্ট বক্স