ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ 

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:১৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:১৯:০৭ অপরাহ্ন
আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ 
দেশের ক্রিকেট অঙ্গন থেকে উদীয়মান ও প্রতিভাবান পেস বোলার খুঁজে বের করতে আবারও শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আঞ্চলিক বাছাই।

প্রথম ধাপে সিলেটে অনুষ্ঠিত হবে বিভাগের তরুণ পেসারদের ট্রায়াল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগীদের সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়।

আঞ্চলিক বাছাইপর্বে নির্বাচিত প্রতিভাবান বোলাররা পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। দেশজুড়ে আঞ্চলিক পর্ব শেষ হওয়ার পর আগামী ২২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত সিলেকশন রাউন্ড। এরপর ২৫ অক্টোবর একই ভেন্যুতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা প্রতিভাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের ‘রবি বোলার হান্ট’।

সিলেটের পর ২৯ সেপ্টেম্বর বরিশাল এবং ১ অক্টোবর খুলনা অঞ্চলের তরুণ বোলারদের বাছাই অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। এরপর ৪ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে রাজশাহী অঞ্চলের প্রতিযোগীদের ট্রায়াল।

৬ অক্টোবর রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে রংপুর অঞ্চলের বাছাইপর্ব। ৮ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ অঞ্চলের ট্রায়াল।

ঢাকা ও আশপাশের অঞ্চলের প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে দুটি আলাদা ভেন্যু। টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বোলারদের নিয়ে ‘ঢাকা উত্তর-গাজীপুর’ অংশের ট্রায়াল হবে ১০ অক্টোবর পূর্বাচল স্টেডিয়ামে।

অন্যদিকে ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও রাজবাড়ীর প্রতিযোগীদের নিয়ে ‘ঢাকা দক্ষিণ-মিরপুর’ অংশের ট্রায়াল অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সবশেষে ১৫ অক্টোবর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম অঞ্চলের বোলারদের বাছাই অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক বাছাই থেকে উঠে আসা প্রতিভাবান পেসারদের মধ্য থেকেই চূড়ান্ত পর্বের জন্য সেরা বোলারদের বাছাই করা হবে। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা উঠে এসে ভবিষ্যতে জাতীয় ক্রিকেটে নিজেদের জায়গা করে নেবে।
 

কমেন্ট বক্স
বিচ্ছেদের পরও ৬০ শতাংশ মানুষই ধরে রাখেন প্রাক্তনের সাথে বন্ধুত্ব

বিচ্ছেদের পরও ৬০ শতাংশ মানুষই ধরে রাখেন প্রাক্তনের সাথে বন্ধুত্ব