দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের একটি পানশালায় (ট্যাভার্ন) গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানায়, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা টাউনশিপের ওই ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবাকর্মীরা ১৭ জনকেই মৃত ঘোষণা করেন।
তবে এই গুলিবর্ষণের কারণ এখনও জানা যায়নি।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, পুলিশ আটজন সন্দেহভাজনের খোঁজ করছে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তলে সজ্জিত ছিল বলে জানা গেছে।
Mytv Online