ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৩:৫২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৩:৫২:০৭ অপরাহ্ন
অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’
বাংলাদেশের হয়ে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে প্রতিনিধিত্ব করবে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে।  সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রবিবার (২৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছিল মোট পাঁচটি সিনেমা। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’। 

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানুষের চিরন্তন এক আদিম প্রেমের গল্প। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার মতে, ‘রইদ’-এর গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলের সংস্কৃতি, চিন্তা ও জীবনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 

তিনি মনে করেন, বাংলাদেশের সিনেমা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যেতে পারে।

সিনেমাটি নির্বাচনের ক্ষেত্রে অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্য মূল্যায়ন ও আলোচনা করেন। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন- সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন