ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

লিখে রাখেন, আমি আবারও এমপি-মন্ত্রী হবো : শাহজাহান ওমর

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৩:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৩:৪৩:৩৫ অপরাহ্ন
লিখে রাখেন, আমি আবারও এমপি-মন্ত্রী হবো : শাহজাহান ওমর
‘আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মিথ্যা মামলা আমার জন্য কোনো ঘটনাই না। আমি আবারও এদেশের এমপি ও মন্ত্রী হবো।’ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গ্রেফতারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, জেলার কাঁঠালিয়া উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাঁঠালিয়া থানায় একটি মামলা নথিভূক্ত হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ।

সকালে গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে শাহজাহান ওমরের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় শাহজাহান ওমর রাজাপুর থানায় হামালাকারীদের বিরুদ্ধে অভিযোগে দায়ের করতে যান। পরে সেখান থেকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে শাহজাহান ওমরকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যায় অভিযুক্ত করে ওইসব মামলায় আসামি করা এবং তার ফাঁসির দাবিতে ঝালকাঠি ও রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা