ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৩:৪৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৩:৪৩:৫৬ অপরাহ্ন
ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন। এ সময় কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

পরে সুমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সৈপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়।

এ ছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের মামলা এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেয়া হয়।

হবিগঞ্জে আদালতে যাওয়ার সময় ‘আমি কারাগারে রয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। আমি চাই বাংলাদেশ ভালো থাকুক, হবিগঞ্জ ভালো থাকুক’ বলে ব্যারিস্টার সুমন প্রতিক্রিয়া জানান।

এর আগে তাকে কারাগার থেকে আদালতে নেয়ার খবর পেয়ে চুনারুঘাট উপজেলার ২৫ থেকে ৩০ জন মধ্যবয়সী নারী ও যুবক সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা