ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫০:১৬ পূর্বাহ্ন
টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা
নাগোয়া এশিয়ান গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে কোনো দলই খেলতে পারছে না। তাদের জায়গায় ‘খেলছে’ আসলে বৃষ্টি। এই ‘খেলা’র সুফল পাচ্ছে বড় দলগুলো। বাংলাদেশও এবার সে সুফলটা পেল। টসের আগেই লিটন দাসের দল জানল, সেমিফাইনালে নিশ্চিত হয়ে গেছে তাদের।

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আগের দিনের দুই ম্যাচে মাঠেই নামতে হয়নি পাকিস্তান আর ভারতকে। হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু, এরপর ভারত আর আফগানিস্তান ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। দুই দলই শ্রেয়তর র‍্যাঙ্কিংয়ের কারণে চলে যায় শেষ চারে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে ভেসে যায়। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের ধাপে যায়। এই নিয়মেই শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে।

একই নিয়মে বাংলাদেশও ‘জয়’ পায়। তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া র‍্যাঙ্কিংয়ে নিচে থাকায় বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।

গত কয়েক দিন ধরে গেমসের আয়োজক শহর নাগোয়া ও আইচি প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বুধবার থেকে আবহাওয়া ভালো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেটা হলে সেমিফাইনাল থেকে ম্যাচগুলো অন্তত র‍্যাঙ্কিংয়ের বিচারে নির্ধারিত হবে না, সে আশা করাই যায়।

কমেন্ট বক্স
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা