ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

যুক্তরাষ্ট্রে অভিযোগের পর আদানি গ্রুপের শেয়ারে ধস

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৩:৫৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৩:৫৪:৩৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে অভিযোগের পর আদানি গ্রুপের শেয়ারে ধস
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পরই আদানি গ্রুপের বিভিন্ন ইউনিটের শেয়ারের দামে ধস নেমেছে।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভিযোগের পর প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি হারিয়েছে গ্রুপটি।গৌতম আদানির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ২৩ শতাংশ।তাছাড়া আদানি পোর্ট, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি উইলমার, আদানি এনার্জি স্যলুউশন, আম্বুজা সিমেন্ট, এসিসি ও এনডিটিভির শেয়ারের দাম কমেছে ৯ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

মঙ্গলবার আদানি গ্রুপের ১০টি তালিকাভুক্ত স্টকের মোট বাজার মূল্য ছিল ১৬৯ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার, যা কমে দাঁড়িয়েছে প্রায় ১৪১ বিলিয়ন ডলারে।বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, আদানি ২৫ কোটি মার্কিন ডলারের ঘুসকাণ্ডে জড়িত ও বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থও সংগ্রহ করেছেন।অভিযোগে বলা হয়েছে, আদানি এবং তার শীর্ষ কর্মকর্তারা ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুস দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে লাভজনক চুক্তি করেছেন। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে।



সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ