ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২০:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজের জন্য অজি মেয়েদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে তালিয়া ম্যাকগ্রার কাঁধে।

বাংলাদেশ সিরিজ মিস করলেও অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেই এই দুজনকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে কিউই মেয়েদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে অজিরা।

পিঠের ইনজুরির কারণে উভয় সিরিজ থেকেই ছিটকে গেছেন গতি তারকা ডারসি ব্রাউন।

অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা অলরাউন্ডার গ্রেস হ্যারিস। ইনজুরি ও স্কোয়াড পুনর্গঠনের ফলে ব্রিসবেনে ছয় দিনের এই সংক্ষিপ্ত সিরিজের জন্য অজিদের হাতে এখন রয়েছে মাত্র ১২ জন ক্রিকেটার।

নির্বাচক প্রধান শন ফ্লেগলার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ ডব্লিউএনসিএলের পরবর্তী রাউন্ডের খেলা শেষে স্কোয়াডে আরও একজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হতে পারে। ব্রাউনের ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হলেও অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে তিনি মাঠে ফিরবেন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড :

সোফি মলিনেক্স (অধিনায়ক-শুধু টি-টোয়েন্টি), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা (ওয়ানডে অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য