ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:০৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৯:৩৫:২০ পূর্বাহ্ন
আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবার ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফুলগাজী ও পরশুরাম।

সফর ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও তুঙ্গে। বাঁধ নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনসহ বেশ কিছু দাবি তুলে ধরতে চান তারা।

বাঁধ নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি তুলে স্থানীয়রা জানান, এখানে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়, যেটাই হোক; যেহেতু খালেদা জিয়ার জন্মস্থান এখানে, এটা আমাদের দাবি। আমরা চাই, বরাদ্দ যে দেড় হাজার কোটি টাকা হয়েছে, এই দেড় হাজার কোটি টাকা যেন সেনাবাহিনীর মাধ্যমে এই বাঁধটা স্থায়ীভাবে মেরামত করা হয়।

সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

দিনের পরবর্তী কর্মসূচিতে বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

কমেন্ট বক্স
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ

দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ