ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র

ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৯:০১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৯:০১:০৪ পূর্বাহ্ন
ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইরানের সাথে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইরানের নেতাদের যদি যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে কীভাবে চুক্তিতে পৌঁছানো সম্ভব? ‘হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।’

ট্রাম্প আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে- ইরানের সাথে একটি চুক্তি করা হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, ‘সময় এসে গেছে’ এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো। তবে সম্ভাব্য কোনো চুক্তির শর্ত কিংবা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু জানাননি।

কমেন্ট বক্স
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ

দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ