ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকায় রাসিকের ১৫৯ কর্মচারীকে অব্যাহতি

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৪:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৪:২৫:০৮ অপরাহ্ন
ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকায় রাসিকের ১৫৯ কর্মচারীকে অব্যাহতি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া এবং অন্যান্য অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মাস্টার রোলে নিয়োজিত ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এসব পদক্ষেপ গ্রহণ করেন।

সিটি করপোরেশনের দুই কর্মচারীকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়েছে এবং ৩৮ জনকে শোকজ করা হয়েছে।

রাসিক সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ ধাপে ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা উভয়ই সিটি করপোরেশনের স্থায়ী কর্মচারী ছিলেন এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পদে ছিলেন।

এর পাশাপাশি ১৭ স্থায়ী এবং ২১ অস্থায়ী কর্মচারীকে শোকজ করা হয়েছে। শোকজের চিঠি পাঠানো হয় ১৫ সেপ্টেম্বর ও ১২ নভেম্বর।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ বলেন, তিনি একটি অভিযোগের চিঠি পেয়েছেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে লিখিত জবাব দিয়েছেন।

রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, যারা কর্মচারী সুলভ আচরণ করেননি এবং শৃঙ্খলা পরিপন্থি আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা