ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে ‘পদ্মা নদীর মাঝি’ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবের আমেজ

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১১:১৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১১:১৯:১০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে অবস্থান নিয়ে অভিবাদন জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন।

এদিন সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবে আমেজ বিরাজ করছে। এ সময় ঢোল বাদ্য দিয়ে বাজিয়ে নেতাকর্মীদের উৎসব করতে দেখা যায়। 

প্রধানমন্ত্রীকে একনজর দেখা এবং শুভেচ্ছা জানানোর জন্য সকাল ৯টা থেকেই মহাসড়কের উত্তর পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেয়।

মহাসড়কের দাউদকান্দিতে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে এবং এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন মহাসড়কের পাশে।

চান্দিনায় স্থানীয় এমপি আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থা নেন।

মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসারের কলেজের পূর্বপ্রান্তে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বহর প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে অবস্থান নেয়।

এদিকে নিমসারের জুনাব আলী কলেজ গেট থেকে শুরু করে পশ্চিম দিকের মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নেয় অবস্থান নেই এলাকাবাসী। স্থানীয় শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচং মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে মহাসড়কের এই অংশে অবস্থান নেন।

এসবে তারা নিমসার জুনাব আলী কলেজকে জাতীয়করণের দাবি জানান।
মহাসড়কের পদুয়ার বাজার এবং আলেখারচর অংশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বেও রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য অবস্থান নিয়েছেন। মহাসড়কের সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম অংশে চৌদ্দগ্রাম, লাকসাম, মনোরগঞ্জ ও নাঙ্গলকোটের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে ‘পদ্মা নদীর মাঝি’

‎তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে ‘পদ্মা নদীর মাঝি’