ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী

ঘরে বসেই দেখা যাবে শাকিরার লাইভ কনসার্ট 

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১১:২৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১১:২৫:৩৮ পূর্বাহ্ন
ঘরে বসেই দেখা যাবে শাকিরার লাইভ কনসার্ট 
স্প্যানিশ পপতারকা শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। বিশ্বমঞ্চে এই লাতিন সংগীতশিল্পীর সুরের মূর্ছনা আর জাদুকরী পারফরম্যান্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি ভক্ত-অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। বিশ্বজুড়ে লাইভ সম্প্রচার হতে যাচ্ছে পপ সম্রাজ্ঞী শাকিরার কনসার্ট। অ্যামাজনের সাথে যৌথ উদ্যোগে ঘরে বসেই এক ক্লিকে বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের গানপ্রেমীরাও। 

প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ সংগীতশিল্পী। মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’।

এ আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ্বব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে।

অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফরম্যান্স। 

আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো- ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক-শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর