ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৪:৪৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৪:৪৫:৫১ অপরাহ্ন
প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা

২০২৫ সালে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল। ম্যাচগুলোতে দেখা যাবে বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরালা রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমান।

কেরালা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। এ ম্যাচগুলো আয়োজনের যাবতীয় ব্যয়ভার বহন করবে কেরালা সরকার। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় রাখা হয়েছে কোচি স্টেডিয়াম। প্রায় ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে আর্জেন্টিনার খেলা উপভোগের সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

মন্ত্রী ভি আব্দুরাহিমান জানান, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ফেডারেশনের প্রতিনিধিরা কেরালায় এসে ভেন্যু পরিদর্শন করবেন এবং আনুষ্ঠানিক চুক্তি সই করবেন।

এর আগে ২০১১ সালে মেসি ও তার দল ভারতে প্রীতি ম্যাচ খেলেছিলেন। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। পরবর্তীতে বাংলাদেশে এসে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা।

২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশও আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছিল। তবে আর্থিক ও সাংগঠনিক জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার কেরালা রাজ্য সরকারের প্রচেষ্টায় আর্জেন্টিনাকে ভারতে আনা হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল সুযোগ।


কমেন্ট বক্স