ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:৩৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:৩৪:২১ অপরাহ্ন
প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়
প্রেক্ষাগৃহে উঠতেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। গেল শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তিটি মুক্তি পায়; আর প্রথম দিনেই গড়ে নতুন ইতিহাস। সিনেমাটির উদ্বোধনী আইয়ের তথ্য তা ই বলছে।  

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতে এর গ্রস আয় দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি এবং দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ গিয়ে ঠেকেছে ৯৫.১০ কোটি রুপিতে, যা এক কথায় অভাবনীয়।

এই আয়ের মাধ্যমে নিজের তৈরি আগের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। 

এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমা ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি নিট আয় করেছিল। শুধু আগের দুই কিস্তিকে পেছনে ফেলা নয়, এই ঐতিহাসিক ওপেনিংয়ের মাধ্যমে অজয় দেবগন নিজের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্যের দেখা পেয়েছেন।

পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই যেন টানটান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাঁচ। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুনে যাওয়া রহস্যের জাল বরাবরই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। সেই ধারাবাহিকতা বজায় রেখে আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজিটির শেষ ও তৃতীয় কিস্তি নির্মাণ করলেন অভিষেক পাঠক। 

মুখ্য চরিত্রে অজয় দেবগনের পাশাপাশি মীরা দেশমুখ চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিংয়ের চরিত্রে জয়দীপ অহলাওয়াতের অনবদ্য অভিনয়ে জমজমাট রূপ নিয়েছে সিনেমাটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার