ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৫:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৫:২২:২৩ অপরাহ্ন
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।

শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করেন দুই সংগঠনের সদস্যরা। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগোতে থাকলে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিশনসংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পুলিশ বিক্ষোভকারীদের বাংলাদেশ মিশনের সামনে যেতে বাধা দেয়। পরে মিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় দাসের মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পরও কিছুক্ষণ বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। পরে তারা মিশন এলাকা ছেড়ে চলে যান।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা কয়েকজন সাংসদের উদ্যোগে এনসিপিআই গঠিত হয় এবং দলটি বর্তমানে বিজেপি জোটের সাথে যুক্ত। শনিবারের কর্মসূচিতেও দলটির একাংশ অংশ নেয়।
 

কমেন্ট বক্স
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা