ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:৪৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:৪৪:৩৯ অপরাহ্ন
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। রবিবার (৪ অক্টোবর) দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা জানিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্নই নেই।

তিনি বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর বিষয়টি দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।

গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad ​Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রবিবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সাথে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।

আরাকচি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
 

কমেন্ট বক্স