ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

ঢামেকে বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:৫৭:০৫ অপরাহ্ন
ঢামেকে বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ২৮ বছর।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিস্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে সাথে সাথে সেখানে গিয়ে দেখা যায়, বাথরুমের উপরের লোহার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন ওই তরুণী। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে ফ্লোরে জমে আছে।

তিনি আরও বলেন, সাথে সাথে শাহবাগ থানায় খবর দিলে শাহবাগ থানার ওসিসহ পুলিশ ঘটনার স্থলে আসেন। ওই তরুণীর তার নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। তিনি হাসপাতালে রোগী, ভিজিটর নাকি বাইরে থেকে এসেছেন; সেটিও জানা যায়নি। ঝুলন্ত লাশের পায়ের নিচেই একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি এখনও ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়নি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ জন

এবছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ জন