ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রথমবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৫:৩৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৫:৩৮:৪৮ অপরাহ্ন
প্রথমবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

রাশিয়া ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবার আইসিবিএম ব্যবহার করেছে মস্কো।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে রাশিয়ার দক্ষিণ আস্ট্রাখান অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের শহর দিনিপ্রোতে আঘাত হানে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দিনিপ্রোর ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কোন ধরনের আইসিবিএম ব্যবহার করা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধের উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন ও ব্রিটিশ সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।

আইসিবিএম এমন ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি পারমাণবিক অস্ত্র বহন করেও হামলা চালাতে পারে। ইউক্রেনের ওপর এমন হামলা যুদ্ধ পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে