ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:১৯:৪০ অপরাহ্ন
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। সে হিসেবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মুসলমানরা রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে বিভিন্ন মুসলিম দেশে আগামী কয়েক মাসের মধ্যে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। একই সাথে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও নির্দেশনা প্রকাশ করবে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ পাওয়া গেলেও এটি চূড়ান্ত নয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

কমেন্ট বক্স
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের