ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

স্পেনে আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী সানচেজ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০২:১৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০২:১৫:৩৫ অপরাহ্ন
স্পেনে আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ২০২৭ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা এক বছর আগেই অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ নভেম্বর ভোট হবে। রয়টার্স জানায়, সাপ্তাহিক ছুটির দিনে ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সাথে বৈঠকের পর মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদে দেওয়া এক বিবৃতিতে সানচেজ এ ঘোষণা দেন।

সানচেজ বলেন, স্পেনের মানুষ এখন তাদের দেশের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। শুক্রবার (০২ অক্টোবর) সংসদে সানচেজের সংখ্যালঘু সরকার বড় ধরনের ধাক্কা খাওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা এলো।

সেদিন আবাসন সংকট মোকাবেলায় সরকারের নেওয়া কয়েকটি পদক্ষেপ সংসদ সদস্যরা প্রত্যাখ্যান করেন। 

নির্বাচনকে স্পেনের ভবিষ্যৎ পথ বেছে নেওয়ার সুযোগ হিসেবে তুলে ধরেছেন সানচেজ। তিনি বলেন, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে দেশটি ‘চরম ডানপন্থার ঢেউয়ের’ দিকে যাবে, নাকি ‘উন্মুক্ততা, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার’ পথে থাকবে।

সানচেজ বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি স্পেনের জনগণের ওপর আস্থা রাখেন।

তবে সাম্প্রতিক মাসগুলোতে সানচেজ বারবার বলে আসছিলেন, তার সরকার পুরো চার বছরের মেয়াদ শেষ করবে। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।

এদিকে স্পেনে বাড়ির দাম ও ভাড়া নিয়ে মানুষের চাপ বাড়ছে। আবাসন সংকটের প্রতিবাদে দেশটির বিভিন্ন এলাকায় বড় বিক্ষোভও হয়েছে। আগাম নির্বাচনের মাধ্যমে সানচেজের সরকার নতুন করে জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছে।
 

কমেন্ট বক্স
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের