ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৬:১৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৬:১৩:২৬ অপরাহ্ন
জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব
দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকার পর জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তবে সেই সংশয় দূর করেছেন তিনি নিজেই।  

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ‘প্রেস মিট’-এ তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’

জবাবে সাকিব জানান, ‘এই টুর্নামেন্টের পরেই।’

অর্থাৎ, টি-টেন লিগ শেষে ক্যারিবিয়ান সফরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে বাংলাদেশ দল দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।  

সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ায় আপাতত ওয়ানডে দলে তার অন্তর্ভুক্তির সম্ভাবনাই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর, যা শেষ হবে ১২ ডিসেম্বর। টি-টেন লিগ শেষ হবে ২ ডিসেম্বর। ফলে জাতীয় দলে যোগ দিতে কোনো সমস্যার মুখোমুখি হবেন না সাকিব।  

উল্লেখ্য, সবশেষ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। যদিও তখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশে না আসায় সেই ইচ্ছা পূরণ হয়নি। ওয়ানডে দলে তার প্রত্যাবর্তন তাই টাইগার ভক্তদের জন্য সুখবর।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম