ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৪:৩৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৪:৩৭:০৭ অপরাহ্ন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো ওই হুমকিতে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে হামলার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রবিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির ইমেইলটি আসে। ‘TypicalChineseman@gmail.com’ ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইলে বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় হামলা চালানোর কথাও উল্লেখ করা হয় বার্তাটিতে।

হুমকির ইমেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় জিডি করা হয়। বিষয়টি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।

ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্লেগে রাশিয়ায় গবেষকের মৃত্যু: কোয়ারেন্টিনে কয়েকশ, ৫ হাসপাতাল বন্ধ

প্লেগে রাশিয়ায় গবেষকের মৃত্যু: কোয়ারেন্টিনে কয়েকশ, ৫ হাসপাতাল বন্ধ