ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না’

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৬:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৬:২৮:৫০ অপরাহ্ন
‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না’ ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে কোনো দ্বিধা করবেন না। এমন মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। বুধবার (২০ নভেম্বর) এক ভাষণে তিনি এ কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ও তহবিল দিয়ে সহায়তা করে আসছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।

এর জবাবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের ভূখণ্ডে এমন হামলা হয়, তবে তারা উপযুক্ত জবাব দেবে। এ বিষয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) পুতিন এক ডিক্রিতে সই করেন। এতে রাশিয়ার নিরাপত্তা ও সামরিক বাহিনীর ওপর হুমকি তৈরি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

ভুসিক বলেন, "পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে একটুও দ্বিধা করবেন না। যদি তার দেশের নিরাপত্তা বা সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে, এবং তার সামনে অন্য কোনো বিকল্প না থাকে।"

তিনি আরও বলেন, "পশ্চিমা দেশগুলো মনে করছে, পুতিন কেবল হুমকি দিচ্ছেন। কিন্তু যারা তাকে চেনে, তারা জানে—তিনি যা বলেন, তা করতেও দ্বিধা করেন না।"

তিনি স্বীকার করেন, সার্বিয়া এমন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত নয়।
"আমাদের আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার লোকের জায়গা আছে। অথচ প্রয়োজন ১০ থেকে ১৫ লাখ লোকের জন্য ব্যবস্থা করা। আমরা এই বিষয়ে দ্রুত কাজ শুরু করব," বলেন ভুসিক।

সার্বিয়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, "আমি দুঃখিত যে সময়মতো এ বিষয়ে প্রস্তুতি নিতে পারিনি। তবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করব।"


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী