ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৬:৫২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৬:৫২:৪৬ অপরাহ্ন
ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ
দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞার মাঝেই পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। 

রবিবার (৪ অক্টোবর) প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপ-প্রধান মেহেদী তাবাতাবেই এই তথ্য নিশ্চিত করেন।

যুদ্ধকালীন অবস্থার মধ্যে দেশটির শীর্ষ জ্বালানি প্রশাসনে এই বড় ধরনের রদবদল ঘটল। তার পদত্যাগপত্র গ্রহণের পর ইরানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান অয়েল কম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতি অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এনআইওসির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট মাস থেকে তেলমন্ত্রীর দায়িত্ব পালন করা মোহসেন পাকনেজাদ মূলত ‘ব্যক্তিগত কারণে’ বেশ কিছুদিন আগেই পদত্যাগের আবেদন করেছিলেন।

রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান প্রথমদিকে তার এই অনুরোধ গ্রহণ না করে দায়িত্ব চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও, পাকনেজাদের অনড় অবস্থানের কারণে অবশেষে তার পদত্যাগপত্র অনুমোদন করেন। পদত্যাগপত্র গ্রহণের পর রাষ্ট্রপতি ‘তার প্রচেষ্টা ও আন্তরিক সেবার প্রশংসা’ করেন।

কমেন্ট বক্স