ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

বাড্ডায় কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ রোহান

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৯:১৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৯:১৬:১৩ অপরাহ্ন
বাড্ডায় কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ রোহান

ঢাকার নবাবগঞ্জের গালিমপুর পাইকসা গ্রামের ২২ বছর বয়সী তরুণ রোহান বেপারী নিখোঁজ হয়েছেন। 

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মামাতো ভাই আবু সায়েম।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লাল টি-শার্ট ও জিন্সপ্যান্ট পরে রাজধানীর বাড্ডায় কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন রোহান। সকাল ৯টার দিকে তিনি আরেক মামাতো ভাই রাতুলকে ফোন করে জানান, তিনি গুলিস্তানে আছেন, সেখান থেকে বাড্ডায় যাওয়ার পথ জানতে চেয়ে ফোনে কথা বলার পর কলটি কেটে দেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ রোহান মঞ্জু বেপারী ও শাহানাজের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোহানের কিছুটা মানসিক সমস্যা রয়েছে।

কেউ রোহানের সন্ধান পেলে ০১৮২২৭৮২৬৭৫ অথবা ০১৮৪৯৩২২২২৮ নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


কমেন্ট বক্স