ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, পাবেন যারা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:১২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:১৫:১৯ অপরাহ্ন
বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, পাবেন যারা
অ্যাপল আইফোন ১৮ প্রো ম্যাক্সের কিছু ব্যবহারকারীকে বিনামূল্যে নতুন ফোন দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে মোবাইল সংযোগ হারিয়ে ফেলার গুরুতর সমস্যায় আক্রান্ত ডিভাইসগুলোর ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হচ্ছে। সমস্যার কারণে ফোন থেকে সাধারণ কল তো দূরের কথা, জরুরি ৯১১ নম্বরেও কল করা যাচ্ছে না।

সমস্যাটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলেই দেখা গেছে। গত সপ্তাহে প্রথম এ ধরনের অভিযোগ সামনে আসে। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমস্যা সমাধানে শুক্রবার (০২ অক্টোবর) অ্যাপল আইওএস ২৭.০.১ আপডেটের পাশাপাশি আলাদা ক্যারিয়ার সেটিংস আপডেট প্রকাশ করেছে। নতুন ডিভাইসগুলোতে সমস্যা দেখা দেওয়া ঠেকাতে এসব আপডেট কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে যেসব আইফোন ১৮ প্রো ম্যাক্স ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক সংযোগ হারিয়েছে, সেগুলোতে আপডেট ইনস্টল করেও সংযোগ ফিরে আসছে না বলে ব্যবহারকারীদের অভিযোগ।

বিনামূল্যে ফোন বদলে দিচ্ছে অ্যাপল

অ্যাপলের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে অ্যাপল ও এটিঅ্যান্ডটি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিনামূল্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স বদলে দেওয়ার ব্যবস্থা করছে। সমস্যায় পড়া ব্যবহারকারীদের অ্যাপল অথবা এটিঅ্যান্ডটির কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে বলা হয়েছে।

কিছু ব্যবহারকারী জানিয়েছেন, আইওএস ২৭.০.১ ইনস্টল করার পরও তাদের ফোনে মোবাইল নেটওয়ার্ক ফিরে আসেনি। এমনকি আইওএস ২৭.২-এর পাবলিক বিটা সংস্করণে আপগ্রেড করেও কারও কারও সমস্যার সমাধান হয়নি।

এখন পর্যন্ত টি-মোবাইল বা ভেরাইজন নেটওয়ার্কে একই ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত সাধারণ আইফোন ১৮ প্রো মডেলও এ সমস্যায় আক্রান্ত হয়নি বলে জানা গেছে।

হার্ডওয়্যারের সমস্যা

অ্যাপলের সাইটে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সে ব্যবহৃত মডেমের পার্থক্য এই সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংস্করণের আইফোন ১৮ প্রো ম্যাক্সে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৮০ মডেম ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আইফোন ১৮ প্রোতে রয়েছে অ্যাপলের নিজস্ব সি২ মডেম।

আইফিক্সিটের খোলনলচে বিশ্লেষণেও আইফোন ১৮ প্রো ম্যাক্সে নতুন মিলিমিটার-ওয়েভ অ্যান্টেনার উপস্থিতি পাওয়া গেছে। টেকইনসাইটস জানিয়েছে, আগের প্রজন্মের আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সেও স্ন্যাপড্রাগন এক্স ৮০ মডেম ব্যবহার করা হয়েছে।

তবে সমস্যাটি মডেম, নতুন অ্যান্টেনা নাকি অন্য কোনো যন্ত্রাংশের কারণে হচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে কোয়ালকমও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সমস্যা ঠেকাবে সফটওয়্যার আপডেট

যেসব আইফোন ১৮ প্রো ম্যাক্স ব্যবহারকারী এখনও সমস্যায় পড়েননি, তাদের জন্য আইওএস ২৭.০.১ এবং ক্যারিয়ার সেটিংস আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অ্যাপলের দাবি, এসব আপডেটের মাধ্যমে নতুন ডিভাইসে একই ধরনের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। তবে যেসব ফোনে ইতোমধ্যে সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিনামূল্যে রিপ্লেসমেন্টই আপাতত সমাধান হিসেবে দেওয়া হচ্ছে।
 

কমেন্ট বক্স