ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:২৩:৫২ অপরাহ্ন
সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান
সৌদি আরবের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ও পাকিস্তান। ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি ভূখণ্ডে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে দেশ দুটি।

সোমবার (৫ অক্টোবর) রিয়াদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত আগস্টে তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আক্রান্ত দেশকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে অপর দুই দেশ।

নতুন এই প্রতিরক্ষা কাঠামোয় একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক, অন্যদিকে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী শক্তি সৌদি আরব একসাথে এসেছে।

রিয়াদের জরুরি বৈঠকে সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলা এবং বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনাকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে যৌথ বিবৃতিতে হামলার সাথে জড়িত হিসেবে ইরান-সমর্থিত হুতিদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে তিন দেশ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির তীব্র বিরোধিতা করে। একই সাথে যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহে সম্মত হয় তারা।

তবে সৌদি আরবে পৌঁছানোর পর তুরস্ক ও পাকিস্তানের সেনারা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, কিংবা তাদের মোতায়েনের পরিধি কতটা হবে- সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে হুতিরা। গত জুলাই থেকে ইয়েমেনে সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করে।

এরপর সেপ্টেম্বরে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে দেশটির বিস্তীর্ণ এলাকা দখলে নেয় হুতিরা। এর জবাবে সোমবার সৌদি আরবের সমর্থন নিয়ে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেন সরকার।

হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধারই এ অভিযানের মূল লক্ষ্য। এসব এলাকার কিছু অংশ এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
 

কমেন্ট বক্স