ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০২:৪৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০২:৪৪:২১ অপরাহ্ন
পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এক ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত।

৩৭ বছর বয়সী হারমানপ্রীত ভারতকে পাঁচ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। 

গত বছর ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। অধিনায়ক হিসেবে তার শেষটাও হয়েছে শিরোপা নিয়ে। গত মাসে ভারত তার অধিনায়কত্বে টানা দ্বিতীয় এশিয়ান গেমস স্বর্ণপদক জিতেছে।

নারী দলের সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারকে নিয়ে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সাথে বৈঠক করেন হারমানপ্রীত। একদিন পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

ইনস্টাগ্রামে হারমানপ্রীত লিখেছেন, আজ, আমি সমস্ত ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সাথে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা আমার বাকি জীবন জুড়ে থেকে যাবে।

তিনি আরও লিখেছেন, আমি এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটকে আমার কাছে থাকা সবটুকু দিয়েছি- আমার রক্ত, আমার ঘাম, আমার সময় এবং বহুবার আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার একটি অংশ। এমন অনেক মুহূর্ত ছিল যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নয়ন এবং নিজের চাওয়াগুলোকে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করতাম দলকেই সবার আগে রাখতে হবে।

অধিনায়ক হিসেবে নিজেকে মূল্যায়ন করেছেন হারমানপ্রীত লিখেছেন, অধিনায়ক হিসেবে আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সব সিদ্ধান্ত যা সবসময় সবার কাছে বোধগম্য ছিল না, সহজ ছিল না এবং কখনও কখনও যার জন্য ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটিই উদ্দেশ্য ছিল- এই দলটিকে আরও সেরা করে তোলা এবং অন্য খেলোয়াড়দের বেড়ে ওঠার, নিজেদের ওপর বিশ্বাস রাখার ও নিজেদের সেরা রূপ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেওয়া।

 

কমেন্ট বক্স