ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

সৌদি আরবের ২ বিমানবন্দরে হামলা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:৫০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:৫০:০৮ অপরাহ্ন
সৌদি আরবের ২ বিমানবন্দরে হামলা
ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জাজান ও নাজরান বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথিদের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর ) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দর দুটি লক্ষ্য করে চালানো হামলায় তিনজন সামান্য আহত হয়েছেন এবং অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে সোমবার রাতে হুথিরা দাবি করে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। 

এছাড়া রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগর উপকূলের রাবিগে অবস্থিত অ্যারামকো তেল শোধনাগারেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে লোহিত সাগরের কৌশলগত মোখা বন্দর এবং বাব-এল-মান্দেব প্রণালির নিকটবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। 

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সরকারি বাহিনীকে সহায়তা দিতে জোটের ১০০টি যুদ্ধবিমান অভিযানে অংশ নিয়েছে এবং বাব-এল-মান্দেব প্রণালি এলাকায় আকাশ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। তবে মোখা শহর হাতছাড়া হওয়ার দাবি অস্বীকার করেছে হুথিরা।

হুথিদের ধারাবাহিক হামলার মুখে নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তানের সাথে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় যৌথ প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় মিত্র দেশগুলোর সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের বিষয়ে সমঝোতা হয়েছে।
 

কমেন্ট বক্স