ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:২০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:২০:৩২ অপরাহ্ন
জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
অবশেষে বেজে উঠলো ছুটির ঘণ্টা, আর্জেন্টিনা ফুটবল থেকে বিদায় নিলেন কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। ১ গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়টা স্মরণীও করে রাখলেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। 

প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি।

এরপর আরও দুইবার বেনিনের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় আর্জেন্টিনা। ৬১ মিনিটে মেসির অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন ইয়াংস্টার নিকো পজ। পরে ৭১ মিনিটে শেষ গোলটি করেন মেসি নিজেই।

জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ পথচলার শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচের আগে থেকেই মনুমেন্টালে ছিল উৎসবের আবহ। গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থক প্রিয় তারকাকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখতে জড়ো হন।

ম্যাচের আগে ও পরে ছিল বিশেষ আয়োজন। গান, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও আতশবাজির মধ্য দিয়ে মেসিকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

শেষ পর্যন্ত মাঠের ফলও মেসির পক্ষে গেছে। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১