ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৭:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৭:২১:১০ অপরাহ্ন
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পেইন এক বছর চলবে। অর্থাৎ, ১ ডিসেম্বর, ২০২৬ থেকে ৩০ নভেম্বর, ২০২৭ পর্যন্ত।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশে জন্মহার বেড়ে গেছে, যেটি একসময় কম ছিল। এজন্য ‘দুই এর বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’- এই প্রতিপাদ্যে বৃহৎ এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

দেশে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণে নতুন করে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার রোগীর সংখ্যা বেড়েছে। ক্যানসার রোগীদের রেডিওথেরাপি নেয়ার জন্য ৬-৭ মাস অপেক্ষা করতে হয়। বিগত সরকারের সময়ে টাকা খাওয়ার জন্য যে দু’টি রেডিওথেরাপি মেশিন আনা হয়েছিল, তার মধ্যে একটি ফরিদপুরে ও একটি গোপালগঞ্জে নষ্ট হয়ে পড়ে আছে। ১১ কোটি টাকার মেশিন ১৮ কোটি টাকা দিয়ে আনা হয়েছিল।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তিনটি রেডিওথেরাপি শুরু করেছে। এর মধ্যে একটি ক্যানসার হাসপাতালে, একটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এ ছাড়া ঢাকার সাভারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি রেডিওথেরাপি মেশিন ছিল, সেটি আমরা টেকওভার করে সেখানেও রেডিওথেরাপি করাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যে আমরা ১৭টি লিনিয়ার এক্সিলারেটর মেশিন (রেডিওথেরাপি মেশিন) সংযোজন করতে যাচ্ছি। এর মধ্যে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ ৬টি রেডিওথেরাপি মেশিন ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে বিভিন্ন জেলায় থাকবে। 

ইতোমধ্যে আমরা ক্যানসার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি, যেসব নার্স প্রয়োজন তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মেশিন আসার সাথে সাথে ম্যানপাওয়ারসহ জায়গামতো রেডিওথেরাপির কার্যক্রম শুরু হবে। এর ফলে ক্যানসার রোগীরা অনেকটা সাশ্রয়ী মূল্যে রেডিওথেরাপি নিতে পারবেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী