ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:০৫:৫৮ অপরাহ্ন
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গারা মিয়ানমারে তাদের নিজেদের জন্মভূমি বা আবাসস্থলকে প্রত্যাখ্যান করছে না, বরং যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের পালিয়ে আসতে বাধ্য করেছিল, তারা সেই অনিশ্চিত পরিবেশে ফিরে যেতে রাজি নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রত্যাবাসন হচ্ছে একটি বিশ্বাসের বিষয়। রোহিঙ্গারা অধিকার চায়, কোনো দান বা অনুকম্পা নয়।

বুধবার (০৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : রোহিঙ্গা কণ্ঠস্বর ও প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ তার বক্তব্যে ৮১তম ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের কথা স্মরণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার রেখেছিলেন তা তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের সমাধান মিয়ানমারের কাছে রয়েছে এবং বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই সংকট বজায় রাখতে পারবে না।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের বিবৃতি থেকে কার্যকরী ও অনুমানযোগ্য সহায়তার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, কক্সবাজারের আশ্রয়দাতা সম্প্রদায়কে প্রভাবিত করে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে নতুন স্বাভাবিক হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্রিমিনোলজি বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী