ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:২৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:২৮:২৩ অপরাহ্ন
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ শাহেদুর রহমানকে রূপালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। মোহাম্মদ ফজলুল করিমকে অগ্রণী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।

আবু সাঈদ মো. রওশানুল হককে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে। মো. আব্দুল মতিনকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।

এ ছাড়া আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। মো. ইকবাল হোসেন খাঁকে রূপালী ব্যাংক থেকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। শাহীনূর সুলতানাকে অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

মো. হাসান ইমামকে বেসিক ব্যাংক পিএলসি থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে সোনালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে।

এ ছাড়া সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপনও তাদের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী