ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী

সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:২৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:২৬:৩৮ অপরাহ্ন
সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশ থেকে রিয়াদগামী যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ৯টি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তবে বাতিল হওয়া ফ্লাইটগুলো কবে পুনরায় চালু হবে বা নতুন সময়সূচি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সাথে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অন্য কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে কি না, সে সিদ্ধান্তও জানানো হয়নি।

এ অবস্থায় রিয়াদগামী যাত্রীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। রাতে বিমানবন্দরে এসেও ফ্লাইট বাতিলের খবর পেয়ে অনেক যাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়েছে। যাত্রীদের কেউ কেউ সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সময়মতো সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন।

এদিকে, কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে এসব ফ্লাইটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী