ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:২৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:২৬:৩৮ অপরাহ্ন
সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশ থেকে রিয়াদগামী যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ৯টি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তবে বাতিল হওয়া ফ্লাইটগুলো কবে পুনরায় চালু হবে বা নতুন সময়সূচি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সাথে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অন্য কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে কি না, সে সিদ্ধান্তও জানানো হয়নি।

এ অবস্থায় রিয়াদগামী যাত্রীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। রাতে বিমানবন্দরে এসেও ফ্লাইট বাতিলের খবর পেয়ে অনেক যাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়েছে। যাত্রীদের কেউ কেউ সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সময়মতো সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন।

এদিকে, কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে এসব ফ্লাইটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, কম বাগেরহাটে: জরিপ

বাংলাদেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, কম বাগেরহাটে: জরিপ