ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০১:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:২৬:১২ অপরাহ্ন
চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত যান ‘করিমন’ চুরি করে পালানোর অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি খালে নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামান নামে আরও একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত, আহত ও নিখোঁজ ব্যক্তিরা পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বিল্লাল হোসেন চান্দুটিয়া গ্রামে একটি করিমন চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। পরে মিজানুর ও বিল্লাল খালে ঝাঁপ দেন।

এ সময় মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে ধরে মারধর করেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খালে ঝাঁপ দেওয়ার পর থেকে বিল্লাল হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে খালে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন খালে নিখোঁজ রয়েছেন এবং আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ ব্যক্তি খালে রয়েছেন, নাকি অন্য কোথাও পালিয়ে গেছেন, তা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ নজরদারি করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী