ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

কানাডায় মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরালিংক

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ১২:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ১২:০৪:৩৩ অপরাহ্ন
কানাডায় মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরালিংক
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্টার্ন হাসপাতাল।চলতি বছরের মার্চে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের জন্য কানাডার রোগীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। তবে এটি এখন সক্রিয়ভাবে সম্ভাব্য অংশগ্রহণকারীদের খুঁজছে। এক্সের পোস্টের কোম্পানিটি বলেছে, নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান।

নিউরালিংকের ‘ক্যান–প্রাইম’ স্টাডির অধীনে কোম্পানিটি চিপটি পরীক্ষায় অংশগ্রহণকারীর মস্তিষ্কে প্রতিস্থাপন করবে, যাতে এটি রোগীদের স্নায়ু কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। এই চিপ মস্তিষ্কের মাধ্যমেই কম্পিউটার বা স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবে। এ জন্য কোনো শারীরিক কার্যকলাপের প্রয়োজন হবে না। নিউরালিংক বলছে যে, এই স্টাডির লক্ষ্য হলো–কোম্পানিটির চিপ এবং সার্জিক্যাল রোবটের নিরাপত্তা মূল্যায়ন করা এবং মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস এর প্রাথমিক কার্যকারিতা মূল্যায়ন করা। এর ফলে কোয়াড্রিপ্লেজিয়া বা পক্ষাগ্রস্ত রোগী তাদের চিন্তার মাধ্যমে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। এই পরীক্ষা থেকে যা কিছু শেখা হবে, তা কোম্পানিটিকে চিপটি মস্তিষ্কে সুরক্ষিতভাবে স্থাপন করার নিরাপদ উপায় খুঁজে বের করতে এবং প্রযুক্তির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করবে।

চলতি বছরের শুরুর দিকে নিউরালিংক প্রথমবারের মতো ২৯ বছর বয়সী নোল্যান্ড আরবার মস্তিষ্ক চিপ স্থাপন করে। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তবে তিনি কিছু জটিলতারও সম্মুখীন হন। চিপের কিছু সূক্ষ্ম তার বা থ্রেড মস্তিষ্ক থেকে সরে গিয়েছিল। তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে মনে হচ্ছে। এক্সের এক পোস্টে নোল্যান্ড বলেন, শিগগিরই তিনি নিজেকে চ্যালেঞ্জ করবে যেন টানা ৭২ ঘণ্টা চিপ ব্যবহার করে নিউরালিংক প্রযুক্তির ক্ষমতা প্রদর্শিত হয়।

তবে দ্বিতীয় রোগীর চিপের সূক্ষ্ম থ্রেড বা তার মস্তিষ্ক থেকে সরে যাওয়া প্রতিরোধ করতে নিউরালিংক প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে। চিপ স্থাপনের মাত্র কয়েক সপ্তাহ পরেই ওই রোগী কম্পিউটার-সহায়ক ডিজাইন (সিএডি) সফটওয়্যার ব্যবহার করছিলেন।

কানাডার ট্রায়ালে অংশগ্রহণের জন্য নিউরালিঙ্ক বিশেষভাবে এমন রোগী খুঁজছে যারা সার্ভাইক্যাল স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এএলএস) এর কারণে উভয় হাত ব্যবহার করতে পারে না বা সীমিতভাবেব ব্যবহার করতে পারে।

 

কমেন্ট বক্স
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর