ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০২:১৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০২:১৫:১০ অপরাহ্ন
‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগানদের চমকে দিলেন হাসান মাহমুদ।

৮৩তম ওভারে প্রথম দুটি বলে ডট দিলেন। তৃতীয় বলে সময়মতো ব্যাট চালাতে পারেননি ইসমত আলম। বল গিয়ে অফস্টাম্পে আঘাত করে উপড়ে ফেলল।

দ্বিতীয় নতুন বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি হাসান। নতুন ব্যাটার কাইস আহমেদ ব্যাট না চালিয়ে পারেননি। তার ব্যাট ছুঁয়ে বল নিচে নামছিল। ডানদিকে হাত বাড়িয়ে মাটির কয়েক ইঞ্চি উপরে গ্লাভসবন্দি করলেন বল।

হ্যাটট্রিকের সুযোগ হাসানের সামনে। বাংলাদেশি পেসার ক্যাচের আবেদন করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সতীর্থদের সঙ্গে আলোচনা করে রিভিউয়ের সিদ্ধান্ত নেন। আল্ট্রাএজে বল ব্যাট অতিক্রম করার সময় স্পাইক ধরা পড়েনি। পরবর্তী পদক্ষেপে বল ট্র্যাকিংয়ে টিভি আম্পায়ার এলবিডব্লিউর রিভিউ দেখেন এবং যাতে দেখা গেছে প্যাডে না লাগলে অফস্টাম্পে বল আঘাত করত, তাই আউটের সিদ্ধান্ত জানান।

তাতে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তিনি পরপর তিন বলে উইকেট পেলেন। বোল্ড, ক্যাচ ও এলবিডব্লিউ- পারফেক্ট হ্যাটট্রিকই করলেন হাসান।

২০০৩ সালে অলক কাপালি পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। তার ১০ বছর পর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন সোহাগ গাজী। দুজনেই ছিলেন স্পিনার, আর এবার প্রথম  কোনো পেসারের কাছ থেকে হ্যাটট্রিক দেখল বাংলাদেশ।

ওখানেই শেষ নয়। হ্যাটট্রিক নেওয়ার পর এক ওভার বিরতি দিয়ে পরের ওভারে পঞ্চম উইকেট নেন হাসান। ইয়ামিন আহমদজাইকে লিটনের ক্যাচ বানান তিনি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও উইকেট বাঁচাতে পারেননি আফগান ব্যাটার। তাতে চতুর্থবার ফাইফার পেলেন হাসান।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ম্যাকবুক উপহার পেলেন বেড়াতে এসে ল্যাপটপ হারানো সেই জার্মান তরুণ

ম্যাকবুক উপহার পেলেন বেড়াতে এসে ল্যাপটপ হারানো সেই জার্মান তরুণ