ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব
১০০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ব্যর্থ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল মডেল স্কুলে তালা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০১:২৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪৩:২৩ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল মডেল স্কুলে তালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন না হওয়ার অভিযোগে স্কুল গেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, স্কুল প্রশাসন পদত্যাগ করুক।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় তারা এ কর্মসূচি শুরু করে। শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি বাবদ ৫০০০ টাকা ও এক মাসের ২০০০ টাকা বেতন নিয়েও তিন মাস ধরে কোনো ক্লাস হয়নি। তারা বলেন, রেজিস্ট্রেশনের সময় শেষ হলেও স্কুল প্রশাসন তাদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছে এবং এই পরিস্থিতিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ও স্কুল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা খুলতে হলে প্রথমে ম্যানেজিং কমিটির অনুমোদন নিতে হয়। কিন্তু শেখ রাসেল মডেল স্কুল শুধু বোর্ডের অনুমোদন নিয়েই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তিন মাস ধরে ক্লাস বন্ধ রয়েছে এবং কলেজ সেকশনে কোনো শিক্ষক নেই।

অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থী রাকিব জানান, তারা সুষ্ঠুভাবে ভর্তি হয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না। বোর্ডে যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না। অন্য শিক্ষার্থী বলেন, তাদের ৭ হাজার টাকা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু এখন তাদের ভবিষ্যতের নিশ্চয়তা নেই।

এক অভিভাবক বলেন, ভর্তি নেওয়ার পর কেন শিক্ষার্থীদের অন্য কলেজে ট্রান্সফার করা হলো না? ১০০ শিক্ষার্থীর এক বছরের পড়াশোনা নষ্ট হচ্ছে, এর দায় কার?

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সায়েদা দিলরুবা জানান, এই বিষয়টি উচ্চপর্যায়ের এবং তারা চেষ্টা করছেন। তবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আক্তার বানু এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা