ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ সোমবার (১২ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইনস এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এ ঘোষণা দেয়। যা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। একই সাথে ভ্রমণে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। 

রবিবার (১১ অক্টোবর) হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের BS381/BS382 (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

আপাতত যাত্রীদের বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং এবং সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য তারা তাদের ফেসবুক পেজে নম্বরও শেয়ার করেছে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, 

হুতি হামলার কারণে শনিবার (১০ অক্টোবর) থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট ৩০১২ জন যাত্রী ছিল।

 

কমেন্ট বক্স
নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন