ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:২২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:২২:৪৫ অপরাহ্ন
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করেন জিএম কাদের নিজেই। 

তিনি বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে একদল লোক মিছিল নিয়ে এসে আমার বাসার সামনে হইচই শুরু করে। সেখান আমার নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করেন। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়।

জি এম কাদেরে বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন আসায় মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা তা আমি জানি না। হামলাকারীরা আমাকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলাসহ বিভিন্ন গালিগালাজ করেছে। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সাথে জড়িত তা এখনো সনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।

হামলাকারীরা কারা তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স