ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৪:১৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৪:১৬:৫৪ অপরাহ্ন
স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ
নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়ার সম্পর্ক নিয়ে কলহের জেরে রেহানা বেগম (৩৮) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহত রেহানা বেগম অভিযুক্ত জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের সাথে অন্য এক নারীর সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। পাশাপাশি জসিম উদ্দিন বেশ কিছুদিন ধরে বেকার থাকায় সংসারের খরচ চালানো নিয়েও তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে তাদের দুই মেয়ে মক্তবে পড়তে গেলে বাড়িতে স্বামী-স্ত্রী একা ছিলেন। এ সময় জসিম উদ্দিন তার স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রিন্স জানান , দীর্ঘদিন ধরেই তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল। তবে শান্তি প্রিয় এলাকায় এভাবে হত্যার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জসিম উদ্দিনের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যে ঝামেলা ও কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার সকালে মেয়েরা মক্তবে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক