ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, গন্তব্যে পৌঁছাতে আড়াই ঘণ্টা পার

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০১:০৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০১:০৭:০৪ অপরাহ্ন
মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, গন্তব্যে পৌঁছাতে আড়াই ঘণ্টা পার
ইঞ্জিন বিকল হওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর চাঁদপুর থেকে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। তবে এতেই শেষ নয়, বিকল ইঞ্জিন কিছুটা সচল হলেও তা হাজীগঞ্জ স্টেশনে গিয়ে আবারও বন্ধ হয়ে যায়। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে আবারও ২ শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। তবে এরইমধ্যে যাত্রীদের বিড়ম্বনা ও দুর্ভোগে পড়তে হয়।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। মূল স্টেশন থেকে দেড় কিলোমিটার পথ চলার পর চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ট্রেন।এতে দেড় ঘণ্টা চেষ্টার পর বিকল ইঞ্জিন চালু করে আবারও যাত্রা করে। একপর্যায়ে হাজীগঞ্জ স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর তা আবারও বিকল হয়ে যায়।চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, সকাল ১০টায় লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে পরে ট্রেনটি চট্টগ্রামের পথে রওয়ানা করে।ট্রেনের চালক মাহবুব আলম জানান, কয়েক ঘণ্টা বিলম্ব হলেও এখন নিরাপদে চট্টগ্রাম স্টেশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। 

ট্রেনের পরিচালক লিটন জানান, প্রায় আড়াইশ যাত্রী ছিলেন এতে।১৯৮৫ সালে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে যাত্রা শুরু করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। প্রতিদিন ভোর ৫টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে সকাল সাড়ে ৯টায়। তবে অনেক পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে লক্কর ঝক্কর গতিতেই চলছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। এটি সংস্কারের জন্য দীর্ঘদিনের দাবি থাকলেও কার্যত কোনো উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা