ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহরুখের জন্মদিনে আসছে ‘কিং’-এর টিজার

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৪:৫২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৪:৫২:২৮ অপরাহ্ন
শাহরুখের জন্মদিনে আসছে ‘কিং’-এর টিজার
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য আসছে বিশেষ উপহার। আগামী ২ নভেম্বর অভিনেতার জন্মদিনে মুক্তি পেতে পারে তার নতুন সিনেমা ‘কিং’-এর টিজার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির বৈশ্বিক প্রচার কার্যক্রম।

‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমাটির টিজারে শাহরুখকে নতুন এক রূপে দেখা যাবে বলে দাবি করেছে সূত্রটি।

বড় পরিসরের অ্যাকশন, সংলাপ ও উপস্থাপনায় দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

প্রতিবেদন অনুযায়ী, ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমায় বড় পরিসরের অ্যাকশন দেখে দর্শক যে অভিজ্ঞতা পেয়েছেন, ‘কিং’-এ তার চেয়েও বড় আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির অ্যাকশন, রোমাঞ্চ ও সংগীতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখ খানের সাথে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রাঘাব জুয়াল।

এদিকে সিনেমাটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে কারিনা কাপুর খানকে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে শাহরুখের সাথে পর্দা ভাগ করতে পারেন তিনি। এ গানের শুটিং অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কমেন্ট বক্স
বিয়ে করতে অনেকেই ভয় পায় কেন?

বিয়ে করতে অনেকেই ভয় পায় কেন?