ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:০৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:০৬:১১ অপরাহ্ন
বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক
কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় ড্রোন হামলায় দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী জাহাজডুবির ঘটনা ঘটল। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া।

বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। 

জাহাজটি বুলগেরিয়ার ক্রাপেতস গ্রামের উপকূলে ডুবে যায়। বুলগেরিয়ার সংবাদমাধ্যমের খবরে জাহাজটির নাম বলা হয়েছে ‘আজভ কনকর্ড’। এর তুরস্কভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় রাশিয়াকে সরাসরি দায়ী করেনি বুলগেরিয়া। তবে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলার পরিণতি রাশিয়ার স্বার্থের অনুকূলে যাচ্ছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাদেভ বলেন, ‘বুলগেরিয়ার আঞ্চলিক পানিসীমার একেবারে কাছে এ ধরনের আরেকটি হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

এ ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই রাতে মাল্টার পতাকাবাহী ‘চেলসি থ্রি’ নামের আরেকটি জাহাজেও তিনটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছেন বুলগেরিয়ার কর্মকর্তারা। জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি নাগরিক। তাদের কেউ গুরুতর আহত হননি।

এর এক সপ্তাহ আগে বুলগেরিয়ার কৃষ্ণসাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ড্রোন হামলায় একটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় ৯ জন সিরীয় ও একজন মিসরীয় নাবিক নিখোঁজ হন। সেদিন আরেকটি জাহাজেও হামলা হয়েছিল, তবে সেটির সব নাবিককে উদ্ধার করা সম্ভব হয়।
 

কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না