ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:০৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:০৬:১১ অপরাহ্ন
বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক
কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় ড্রোন হামলায় দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী জাহাজডুবির ঘটনা ঘটল। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া।

বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। 

জাহাজটি বুলগেরিয়ার ক্রাপেতস গ্রামের উপকূলে ডুবে যায়। বুলগেরিয়ার সংবাদমাধ্যমের খবরে জাহাজটির নাম বলা হয়েছে ‘আজভ কনকর্ড’। এর তুরস্কভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় রাশিয়াকে সরাসরি দায়ী করেনি বুলগেরিয়া। তবে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলার পরিণতি রাশিয়ার স্বার্থের অনুকূলে যাচ্ছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাদেভ বলেন, ‘বুলগেরিয়ার আঞ্চলিক পানিসীমার একেবারে কাছে এ ধরনের আরেকটি হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

এ ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই রাতে মাল্টার পতাকাবাহী ‘চেলসি থ্রি’ নামের আরেকটি জাহাজেও তিনটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছেন বুলগেরিয়ার কর্মকর্তারা। জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি নাগরিক। তাদের কেউ গুরুতর আহত হননি।

এর এক সপ্তাহ আগে বুলগেরিয়ার কৃষ্ণসাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ড্রোন হামলায় একটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় ৯ জন সিরীয় ও একজন মিসরীয় নাবিক নিখোঁজ হন। সেদিন আরেকটি জাহাজেও হামলা হয়েছিল, তবে সেটির সব নাবিককে উদ্ধার করা সম্ভব হয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী